টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪

প্রতিবেদক
এ কে পলাশ
July 18, 2026 10:14 pm

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সিআর সাজাপ্রাপ্ত, সিআর পরোয়ানাভুক্ত ও জিআর পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে আটক করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৭ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে বিশেষ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় ৪ কেজি গাঁজাসহ আকলিমা খাতুন (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চর-লক্ষীবর্ধন এলাকার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার দারুস সালাম এলাকার লালকুঠি ১ম কলোনিতে বসবাস করেন।

এছাড়া পৃথক অভিযানে এএসআই (নিরস্ত্র) সঞ্জয় পৌরসভা এলাকা থেকে সিআর সাজাপ্রাপ্ত আসামি শিখা আক্তারকে গ্রেপ্তার করেন।

অন্যদিকে এএসআই (নিরস্ত্র) সুজন কান্তি শ্রীকান্দি এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. শাহিনকে এবং এএসআই (নিরস্ত্র) প্রিয়ব্রত জিংলাতলী এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. নাজমুল হাসান (২৩)-কে গ্রেপ্তার করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পালাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদক ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জাানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচর জোন কর্তৃক বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ: দগ্ধ ২১ ১৮

ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দুর্যোগে শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

আগামী ৩০ দিন হরমুজ প্রণালি শুধুমাত্র ইরানের নিয়ন্ত্রণে থাকবে: আরাগচি

কে হচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন ড. মুহাম্মদ ইউনূস

হরমুজ প্রণালি দখলে নেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র