টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 21 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপির ভিডিও ভাইরাল: সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 21, 2026 6:18 pm

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল ইসলাম। এমন একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালো দলটি।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির সার্বিক খোঁজখবর নিয়ে ও প্রকৃত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে দলীয় সাংগঠনিক নিয়ম অনুযায়ী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।মঙ্গলবার (২১ জুলাই) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরের দিকে জামায়াতে ইসলামী গভীরভাবে নজর রাখছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে জনাব গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্য এবং তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীসহ দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়ায় প্রকাশিত হয়েছে । তিনি আরও উল্লেখ করেন, এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।প্রসঙ্গত, এক তরুণীর সঙ্গে জামায়াত এমপি নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেগুলো সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত। সেখানে ওই তরুণীর সঙ্গে জামায়াত এমপিকে একটি কক্ষে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলসহ বিভিন্ন অঙ্গণে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও এ ঘটনায় নিজের মতো ব্যাখ্যা দিয়েছেন জামায়াত এমপি এবং ওই তরুণী। দুজনেরই দাবি, তারা বিয়ে করেছেন। কিন্তু তাতে থেমে নেই আলোচনা-সমালোচনা। বিভিন্ন মহল থেকে ওই এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জামায়াতকে আহ্বান জানানো হয়েছে। অবশেষে নিজেদের সিদ্ধান্তের কথা জানালো দলটি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভূইয়ার মনোনয়নপত্র সংগ্রহ

নাসিরনগরে নির্বাচনী মাঠে সরগরম,  তিনজনের মনোনয়ন ফরম সংগ্রহ

টাঙ্গাইল পুলিশ টেনিং সেন্টারে প্রশিক্ষণরত এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ

নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত

সাভারে ধর্ষণকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মার্কিন অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

নবগঠিত এসএমসি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

মাদক কারবারীতে গুলিতে আহত আরেক শীর্ষ মাদক কারবারি নিহত

বিএমইটি’র পরিচালক তাজিমের ‘ঘুষ বানিজ্য’ ওপেন সিক্রেট, ১৬ জুলাই তাকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে

মাফিয়া আমলের রাষ্ট্রপতি হলেও বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সাহাবুদ্দিন’