টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 21 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজবাগে পূর্ব সততার জেরে বিএনপি কর্মীকে দুই হাত বিচ্ছিন্ন করে নিয়েছে দুর্বৃত্তারা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 21, 2026 11:13 pm

রাজধানীর সবুজবাগ থানা রাজারবাগ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো: পলাশ (৩৪)নামে এক যুবক নিহত। পলাশ বিএনপির মুল দলের কর্মী ছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে । পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে দশটার দিকে মৃত ঘোষণা করে।

তাকে হাসপাতালে নিয়ে আসা ( প্রতিবেশী) হিরা জানান, নিহত পলাশ সবুজবাগ ৫ নং ইউনিটের
বিএনপির মুল দলের কর্মী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাত আটটার দিকে সবুজবাগের রাজারবাগ বাজার, পানির পাম্প সংলগ্ন একটি মুদি দোকানের সামনে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রয়েল, সবুজ, নাঈমসহ ১০/১২ জন ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে নিয়ে যায়। এবং বুকে ২ টি গুরুতর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, নিহত পলাশের গ্রামের বাড়ি ক্ষ্মীপুর জেলার রায়পুর থানা সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। বর্তমান বাসা ৭১ নম্বর মাদারটেকের সবুজবাগ এলাকায় নিহত পলাশ পেশায় প্রাইভেট কার চালক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারতে আবস্থান করা শেখ হাসিনার মৃত্যু-অসুস্থতার গুজব

রাজধানীর খিলগাঁওয়ে নববধূর রহস্যজনক মৃত্যু, গলায় দাগ; স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

ফরিদপুরে বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

রাস্তায় পড়েছিল অচেতন অবস্থায় এক বৃদ্ধ ঢামেকে নিয়ে আসলে তার মৃত্যু 

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন:সকল স্তরের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান অতিথি প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় নিন্ম মানেরনির্মান সামগ্রী