টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 1 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ দিনের শিক্ষাসফর সম্পন্ন

প্রতিবেদক
মোঃ মশিউর রহমান
August 1, 2026 5:45 pm

কক্সবাজার, টেকনাফ ও মহেশখালীর উপকূলীয় জীববৈচিত্র্য এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী শিক্ষাসফর সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৪ জুলাই কলেজ চত্বর থেকে শিক্ষাসফরের যাত্রা শুরু হয়। বিভিন্ন শিক্ষা ও দর্শনীয় স্থান পরিদর্শন শেষে ২৮ জুলাই দুপুরে শিক্ষার্থী ও শিক্ষকরা নিরাপদে কলেজে ফিরে আসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কলেজ সূত্র জানায়, শিক্ষাসফরের মূল উদ্দেশ্য ছিল শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা। সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী সৈকত, হিমছড়ি এবং আন্তর্জাতিক মানের ‘রেডিয়্যান্ট ফিশ ওয়ার্ল্ড’ পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ও জলজ প্রাণীর জীবনচক্র ও বৈচিত্র্য সম্পর্কে ধারণা লাভ করেন তারা।

এ ছাড়া মেরিন ড্রাইভ হয়ে পাটুয়ারটেকের প্রবাল পাথুরে সৈকতে গিয়ে প্রবাল, শেওলা, ছোট কাঁকড়া ও অন্যান্য সামুদ্রিক জীবের আবাসস্থল পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা।
শিক্ষাসফরের অংশ হিসেবে প্রতিনিধি দল টেকনাফ জিরোপয়েন্ট, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা পরিদর্শন করে। এ সময় তারা মিয়ানমার সীমান্তসংলগ্ন উপকূলীয় ভৌগোলিক পরিবেশ ও বাস্তুতন্ত্র সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

সফরের শেষ পর্যায়ে ট্রলারযোগে মহেশখালী দ্বীপে গিয়ে ঐতিহাসিক আদিনাথ মন্দির এবং দ্বীপের পাহাড়ি ও উপকূলীয় পরিবেশ ঘুরে দেখেন শিক্ষার্থীরা। সেখানে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী, আর্থোপোডা, মোলাস্কা ও অ্যানিলিডা পর্বের বিভিন্ন প্রজাতির জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করা হয়।

শিক্ষাসফরে বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন। সফরের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান গজেন্দ্র নাথ বর্মন দায়িত্ব পালন করেন। প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন বিভাগের শিক্ষক স্বপন কুমার সরকার। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক শফিকুল গনি স্বপন ও মারুফা আক্তার।

বিভাগীয় প্রধান গজেন্দ্র নাথ বর্মন বলেন, “অনার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মাঠপর্যায়ে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র সরাসরি পর্যবেক্ষণ গবেষণাভিত্তিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এই সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সামুদ্রিক ও উপকূলীয় বাস্তুতন্ত্র সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে।”

পাঁচ দিনের এ শিক্ষাসফর সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তেলের পর এবার ‘মেঘ চুরি’, সত্যিই কি মধ্যপ্রাচ্যে আকাশও নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র

জন্মের পর সুস্থ ছিল শিশুরা, দুর্ঘটনাজনিত মৃত্যুর দাবি কর্তৃপক্ষের

দেশের বিভিন্ন স্থানে নৌ পুলিশের অভিযান,সাত দিনে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১৬৩ জন

রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার উদ্দীন আহমেদের স্মরণসভা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট

শহীদ মিলন মিলনায়তনের পাশে হামের রোগীদের চিকিৎসার জন্য ২০শয্যা ফিল্ড হাসপাতাল তৈরীর কাজ চলছে

ইরানের সতর্কবার্তা পারমাণবিক কেন্দ্রে হামলা: বিকিরণ ছড়ালে উপসাগরীয় দেশগুলোতে হবে ব্যাপক প্রাণহানি

বাড্ডায় ট্রাফিক চেকপোস্টে একটি জিপ গাড়ি আটক করে তল্লাশিতে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক সার্জেন্ট দেবব্রত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি