টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 2 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর খান্দুরায় হাডুডু খেলার জেরে ভয়াবহ সংঘর্ষ, আহত -১৫

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
August 2, 2026 7:40 pm

আজ (১আগস্ট) মাগরিবের নামাজের আগ মুহূর্তে খান্দুরা সালামবাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত একটি হাডুডু খেলাকে কেন্দ্র করে ধরমন্ডল ও শিমুলঘর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সালাম বাজার সংলগ্ন খেলার মাঠে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানাযায়,শনিবার ১লা আগস্ট ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল কাবাডি দল বনাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুল ঘর গ্রামের মধ্যে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। এ খেলার শেষ পর্যায়ে ধরমন্ডল দল ৪.০ পয়েন্টে শিমুল ঘর দলকে পরাজিত করে। পরাজয় মেনে নিতে না পেরে, পরাজিত শিমুল ঘর দল ও সমর্থক ধরমন্ডল দলের এক খেলোয়াড়কে আটক করার চেষ্টা করে, আটকাতে না পেরে উত্তেজিত খেলোয়াড় ও সমর্থক মাঠে প্রবেশ করে ধরমন্ডল দলের ২ সদস্যের উপর হামলা চালায় ও আহত হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুধু হয়।

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয়ই পক্ষের ভয়াবহ সংঘর্ষে ১৫ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরে নাসিরনগর থানা পুলিশের উপস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনাকে কেন্দ্র এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্বার

পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু

মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবু গ্রেফতার

বিমানের বিদেশি ভাতা হুন্ডির মাধ্যমে দেশে, বহাল তবিয়তে অভিযুক্তরা,স্বচ্ছতা নিশ্চিতে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ

কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৯১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বহিষ্কার

কূটনৈতিক সম্পর্ক জোরদার ও দেশের ভাবমূর্তি উজ্বল করা

পাঁচ দিন ঢামেকে মর্গে পড়ে থাকা ১৬টি মরদেহ অবশেষে স্বজনদের কাছে হস্তান্তর করল পুলিশ

নীলফামারীর উন্নয়নে কাজ করে যেতে চান ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন