টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 2 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটের নাজিমখান বাজারে সড়ক আটকে ভুষির বস্তা ডেলিভারি করায়, দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পথচারীরা

প্রতিবেদক
রেজাউল হক
August 2, 2026 7:48 pm

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ব্যস্ততম নাজিমখান বাজারে সড়ক পুরোপুরি দখল করে পণ্য খালাস করার অভিযোগ উঠেছে স্থানীয় ভুষি ব্যবসায়ী মাইদুল ইসলামের বিরুদ্ধে। তাঁর ট্রাক থেকে ভুষির বস্তা নামানোর জন্য প্রধান সড়ক বন্ধ করে রাখায় বাজারের সংযোগ সড়কটিতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, যার ফলে সাধারণ পথচারী ও যাত্রীদের ঘন্টার পর ঘন্টা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ১ আগস্ট ২০২৬ইং বিকালে নাজিমখান বাজারের প্রধান সড়কের ওপর মালামালবাহী ট্রাক দাঁড় করিয়ে নিয়মিত ভুষির বস্তা নামান ডিলার মাইদুল ইসলাম। বাজারের সংকীর্ণ রাস্তায় এভাবে বড় ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ জরুরি সেবার যানবাহন আটকে পড়ে। মাইদুল ইসলামকে বারবার রাস্তা ছেড়ে মালামাল খালাসের অনুরোধ করা হলেও তিনি তা তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে নিজের ইচ্ছেমতো রাস্তা বন্ধ রাখেন বলে অভিযোগ ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীদের।
​

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভোগান্তিতে পড়া একাধিক পথচারী জানান, “নাজিমখান বাজারটি এলাকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। কিন্তু মাইদুল ইসলামের একক স্বেচ্ছাচারিতার কারণে সামান্য পথ পাড়ি দিতে আমাদের ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।”

​বাজারের অন্য ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “অফ-পিক আওয়ারে বা অন্য কোথাও ট্রাক রেখে মালামাল খালাস করলে এমন যানজট হতো না। কিন্তু রাস্তার ওপর গাড়ি রেখে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে গোটা বাজারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ছে।”

​এ বিষয়ে ভুষি ডিলার মাইদুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এলাকাবাসী ও ভুক্তভোগীরা এই ভোগান্তি নিরসনে এবং নাজিমখান বাজারে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

বীরগঞ্জকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা ঘোষণা

আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের উপচে পড়া ভিড়

কুমিল্লায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক-১১

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

হত্যা মামলায় আমুর সহযোগী সাঈদ গ্রেফতার, ছাড়াতে থানায় তদবির

তিতাসে প্রাথমিক বিদ্যালয়: মাঠ ও রাস্তাহীন, ঝুঁকিপূর্ণ ভবন ও শিক্ষার্থীদের দুর্ভোগ

প্রাণীর প্রতি নিষ্ঠুরতার শাস্তি বাড়াতে সরকারকে আইনি নোটিশ

ককটেল বিস্ফোরণের মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি