টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 2 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 2, 2026 8:00 pm

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ৮৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রোববার (২ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ২২ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। তাদের মধ্যে ৯৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৪৮ জনের মৃত্যু হয়েছে। আর শরীরে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ জন।

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৩২৫ জন। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১১১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগে ৯১ জন, চট্টগ্রামে ৬১ জন, বরিশালে ৪৫ জন, ময়মনসিংহে ৭১ জন, খুলনায় ৩২ জন এবং রংপুর বিভাগে ১২ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৮৩ জন, রাজশাহীতে ২৬ জন, সিলেটে ৬৩ জন, চট্টগ্রামে ২৪০ জন, বরিশালে ১৪২ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ২২ জন এবং রংপুরে ৪৫ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৩ জন। এর মধ্যে শনাক্ত হওয়া হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ২৯৫ জন।

এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে ১ লাখ ১২ হাজার ৬২০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন

‎কসাই সেলিমের বিরুদ্ধে ব্যবসায়ী পরিবারে হামলা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৩ মে শুরু ডিসি সম্মেলন

লন্ডন সফ‌রে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ-‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা প্রদান

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায়

ডেঙ্গু মোকাবিলায় বীরগঞ্জে প্রশাসন–পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা

ইনকিলাব মঞ্চের দায়িত্বে জাবের-জুমা

বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে খুন করিয়েছিল সবটা জানি: মমতা

ইনু-দীপু মনিসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির