টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 7 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের কাউকে জামায়াতে যুক্ত করতে কেন্দ্রের অনুমতি লাগবে: আমির

প্রতিবেদক
বাগেরহাট প্রতিনিধি
August 7, 2026 4:55 pm

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দলে নেওয়ার ব্যাপারে জরুরি নির্দেশনা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কেন্দ্রের অনুমতি ছাড়া কাউকে দলে যুক্ত না করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাটে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনার কথা জানান।জামায়াত আমির বলেন, রাজনীতি হচ্ছে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা। এখানে কোনো মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার মানুষের স্থান নেই।দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে আমির বলেন, আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের আমাদের দলে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে। তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি। তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে। বিনিময়ে তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশও করেনি। পক্ষান্তরে তারা এখনো হুমকি ধামকি দিয়ে আসছে ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও বাগেরহাট থেকে নির্বাচিত তিন এমপি উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভাটারায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সহকর্মীর লাঠি রাখাতে আরেক সহকর্মী মৃত্যু

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা

মালয়েশিয়া থেকে গ্রেফতার করা বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে গেল এফবিআই

বর্তমান সরকারের কাছে মৌলভীবাজারবাসীর প্রাণের দাবি ১০ দফা বাস্তবায়ন দেখতে চাই

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো শি জিন পিং

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে অনলাইন প্রতারণা চক্রের চার প্রতারক গ্রেফতার

নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা

ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, বাসে আগুন দিল উত্তেজিত জনতা

কুমিল্লায় গত তিন বছরে ১০ ও ৬০ বিজিবির অভিযানে জব্দ ৫২ কোটি টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস