টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 7 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বীরগঞ্জে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

প্রতিবেদক
মোজাম্মেল হক
August 7, 2026 11:27 pm

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র‍্যালিটি বের হয়। পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. আমিরুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‍্যালি শেষে পুরাতন শহীদ মিনার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সদস্য রেজওয়ানুল ইসলাম রিজু এবং জেলা বিএনপির উপদেষ্টা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী (সেনা)।
বক্তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামী গ্রেফতার

সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

ফিল্ম কায়দায় সিএনজি থামিয়ে যুবককে জিম্মি, হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট

নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে দুই সন্ত্রাসী নিহত ও আহত এক

পাঁচ দাবিতে আগামীকাল থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে এনসিপি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিকিৎসাধীন অবস্থায় আরো একজনে র মৃত্যু এই নিয়ে ১৯জনের মৃত্যু

ডাকসুতে ভাঙচুর, জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ৩০ আগস্ট