টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 11 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ বুথ উদ্বোধন

প্রতিবেদক
মোজাম্মেল হক
August 11, 2026 7:49 pm

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল ও জনপ্রিয় করতে দিনাজপুরের বীরগঞ্জে ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ বুথ উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি’র বীরগঞ্জ শাখা।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড মোড়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। কর্মসূচির মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার পাশাপাশি গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, কার্ড ব্যবহার এবং ‘বাংলা কিউআর’ সেবার বিভিন্ন সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হয়। এ সময় ব্যাংকের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউআর’ কোডের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পূবালী ব্যাংক পিএলসি’র বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের পরিচালক মো. দেওয়ান সিরাজ।

বীরগঞ্জ শাখার সিনিয়র অফিসার মো. আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জোনের অঞ্চল প্রধান মো. আলতাফ হোসেন, বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক মো. সোহেল রানা, বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, রংপুর রিজিওনাল অফিসের জোনাল ইনচার্জ মো. হুমায়ুন কবিরসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. দেওয়ান সিরাজ বলেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার বিস্তার দেশের আর্থিক খাতকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করবে। নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও আধুনিক আর্থিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়াই সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে মো. রেজাউল করিম বলেন, ডিজিটাল লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয় করে না, বরং একটি নিরাপদ ও আধুনিক আর্থিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পূবালী ব্যাংক আধুনিক ব্যাংকিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
ক্যাম্পেইন চলাকালে গ্রাহকদের ডিজিটাল লেনদেনের বিভিন্ন পদ্ধতি ব্যবহার, নিরাপত্তা এবং ‘বাংলা কিউআর’ সেবার সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
অজ্ঞাতনামা মারাদেহ

পারিবারিক বিষয় নিয়ে ছয় মাসের ছেলের সামনে মায়ের আত্মহত্যা

স্পেনকে বহিষ্কার ও বাকি ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে অধ্যাপক থানজামা লুসাই গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ কার্যক্রম পরিবেশ সুরক্ষায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত

বীরগঞ্জে সজিনা চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

গুলিস্তানে ছুরিকাঘাতে এক জামাতে নেতা আহত

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

হরমুজ প্রণালিতে আমিরাতের জাহাজে মিসাইল হামলা

ফের যুদ্ধ শুরু করতে বিমান ছিনতাইয়ের নাটক সাজায় ইসরায়েল-আমিরাত: ইরান