টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে সজিনা চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
মোজাম্মেল হক
April 23, 2026 6:10 pm

দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও পুষ্টিসমৃদ্ধ বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করতে বিশেষ কর্মসূচির আওতায় সজিনা ডাল চারা কাটিং রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বসতবাড়ির আশপাশ ও রাস্তার দুই ধারে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রকিবুল হাসান প্রামাণিক এবং উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা অনুষ্ঠানে অংশ নেন।

কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পুষ্টিগুণসমৃদ্ধ সজিনা গাছ পরিবেশের পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

কুমিল্লায় ৫ সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল

তিতাসে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক মুন্না’র ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ

বিদ্যুৎস্পৃষ্ট

ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত

কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে তিতাসের রুবি ইসলামের দৌড়ঝাঁপ

চার দিনের সফর শেষে ঢাকা ফিরেছেন রাষ্ট্রপতি

বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত

জলঢাকায় স্ত্রীর মর্যাদার তরুণীর সংবাদ সম্মেলন

রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

রোগীদের স্বাস্থ্যসেবা আরও সহজ দ্রুত আধুনিক করতে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ই- টিকিটিং উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী