টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
জামালপুর প্রতিনিধি
August 23, 2026 4:02 pm

জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার এক ভবনে এ ঘটনা ঘটে।ইসরাত জাহানের স্বামীর নাম কাউসার আহাম্মেদ শাওন (৩৫)। এই দম্পতির স্নেহা নামের ১০ বছর বয়সী এক মেয়ে এবং ৫ বছর বয়সী এক ছেলে রয়েছে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী কাউসার আহম্মেদ পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ওই ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইতে থাকে। তাদের কান্নাকাটি শুনে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে জরুরিসেবা ৯৯৯-এ জানানোর পর পুলিশ ও স্থানীয়রা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করেন। এরপর অন্য একটি কক্ষে ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ বা ঘটনার পেছনের রহস্য এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা

খাবার প্রস্তুত করছিলেন গৃহবধূ, পাহাড়ধসে রান্না ঘরেই গেল প্রাণ

রাজধানীরসহ দেশের বিভিন্ন জায়গায় আক্রোশে বাড়ছে অপরাধ

নদী রক্ষায় সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াত-২, সতন্ত্র-১

ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা: ইউরোপের ১২ দেশের সমর্থন

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দগ্ধ দুই মেয়ে জাতীয় বার্ণে ভর্তি

সরকারি চাকরিজীবীদের বাড়ল একাধিক সুবিধা

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ