টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 12 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ফল দেখতে বের হয়ে নিখোঁজ শিক্ষার্থী মুগ্ধ, দিশেহারা পরিবার

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
August 12, 2026 1:23 pm

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকার বাসা থেকে এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে বের হয়ে নিখোঁজ হয়েছে প্রাচুর্য দাশ মুগ্ধ নামে এক পরীক্ষার্থী।
​গতকাল সোমবার (১০ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে ফলাফলের খোঁজে বাসা থেকে বের হওয়ার পর থেকে আজ পর্যন্ত সে আর বাড়ি ফেরেনি। একমাত্র সন্তানকে হারিয়ে চরম উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন তার মা-বাবা।
​

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে ফল জানার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় মুগ্ধ। তবে সময় গড়িয়ে গেলেও সে ঘরে না ফেরায় স্বজনেরা চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। একমাত্র সন্তানকে খুঁজে না পেয়ে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছেন মুগ্ধের মা-বাবা।
​

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সন্তানের প্রতি আকুল আকুতি জানিয়ে মুগ্ধের মা-বাবা বলেন, “পরীক্ষার রেজাল্ট যাই হোক না কেন, সন্তানের চেয়ে তা বড় হতে পারে না। মুগ্ধ, তুমি যেখানেই থাকো, দয়া করে দ্রুত বাসায় ফিরে এসো। তোমার মা-বাবা তোমাকে ছাড়া একদম ভেঙে পড়েছেন।”
​

কোনো সহৃদয় ব্যক্তি যদি প্রাচুর্য দাশ মুগ্ধের কোনো সন্ধান পেয়ে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত নিচের যোগাযোগের নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
​📞 যোগাযোগের নম্বর: ০১৮১২৩৭৭৬২৯

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল এক মুসলিম দেশ

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

এখনও চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর বিদেশ সফরের দিন-তারিখ: প্রেস উইং

বিএনপি সরকারের হাত ধরে নতুন অর্থনীতির অভিযাত্রা

বাসা ভাড়া নেওয়ার কথা বলে শরবত খাইয়ে স্বর্ণের অলংকার ও টাকা পয়সাসহ নিয়ে যায় প্রতারক চক্র

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক বিধ্বংসী হামলা

শিবগঞ্জে কয়েক হাজার বিঘা জমির খাজনা চালুর উদ্যোগ, মাঠ পরিদর্শনে সংসদ সদস্য ড. কেরামত আলী

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ