টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকারে সালাহউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 13, 2026 7:32 pm

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব সালাহউদ্দিন আহমদকে এবং তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মন্ত্রীদের রদবদলের এই প্রজ্ঞাপন সন্ধ্যায় জারি হতে পারে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে তার ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই দ্রুততম সময়ে নতুন এই পরিবর্তন আনা হয়েছে।

ওই সূত্র বলেছে, রাষ্ট্রপতি নির্বাচন ও শপথের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড় কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা

২৫ কুড়িগ্রাম -১ আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী নাসিরা খন্দকার নিসা

কনস্টেবলের স্বপ্ন ছুঁয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম বাচ্চু

উত্তরায় একটি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস লিকিস থেকে সাত কর্মচারী দগ্ধ।

বিদ্যুৎস্পৃষ্ট

ফজরের নামাজ পড়ে আর বাসায় ফেরা হলো না,’বাসের ধাক্কায় না ফেরার দেশে তাসিকুল ইসলাম

জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩

ইরানের হামলায় ইসরায়েলের সর্ববৃহৎ তেল শোধনাগারে আগুন

কদমতলী মাদক কারবারিদের ছুরিকাঘাতে আপন দুই ভাই আহত

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন