টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৪ বছরে শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 13, 2026 7:42 pm

রাজধানীর ভাটারা থানা খিলবাড়ীরটেক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মো. মাহিদ ইসলাম (৪)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৩ আগস্ট)বিকেল পৌনে ৪টারদিকে এ ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের বাবা হাবিব হোসেন জানান,বিকেল
পৌনে ৪টার দিকে ভাটারা খিলবাড়ীরটেক হাজারী গলির নূরনবী মুদিখানা দোকানের পাশে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এতে আমার ছেলে দেয়ালের নিচে চাপা পড়ে। পরে স্থানীরা উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়,সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলেের জরুরী বিভাগ নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

তিনি আরও জানান,আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলার সদর থানার রতনপুর গ্রামে। বর্তমানে আমরা খিলবাড়ীরটেক হাজারী গলির পাশে একটি বাসায় পরিবার নিয়ে থাকি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার অন্যত্র স্থানান্তরে শিগগিরই স্থান নির্ধারণের কাজ শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

নিয়োগের পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাচারিয়া

ইসরায়েলে হিজবুল্লাহর সিরিজ রকেট হামলা

ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ের রেকর্ড

বিএনপি উদারপন্থী, এটি কোনো রেজিমেন্ট দল নয়: মির্জা ফখরুল

দেশের আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ

মহাপরিচালকের দরবার,‘শৃঙ্খলা ও সেবার মান’ সমুন্নত রাখার আহ্বান

জাতিসংঘ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণকালে বিস্ফোরণে আইআরজিসির ১৪ সদস্য নিহত