টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 14 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 14, 2026 8:12 pm

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সেগুলো হলো বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

এর মধ্যে বরিশাল সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটিতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটিতে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটিতে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটিতে মো. ইউসুফ মোল্লা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিয়োগ পাওয়া প্রশাসকগণ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

এর আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপর ঢাকা দুই সিটি, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুরে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কুমিল্লা শশীদলে ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিলো ১০০ কেজি গাঁজা, আটক-১

বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

তিতাসে নজরুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সিরাজগঞ্জ জেলার কবির হোসেন হত্যা পলাতক আসামি জহুরুল ইসলাম গ্রেপ্তার

দেশে প্রথম মেহেরপুরে ২৯ কার্য দিবসে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

তাকে ধাক্কায় মৃত্যু

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক মোটরবাইক আরোহীর