টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 1 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 1, 2025 10:48 am

রাজধানীর কামরাঙ্গীরচর থানার নুরবাগ পুরাতন ফারি গলি এলাকার একটি বাসার ছাদ থেকে পড়ে নিচে পরে আলী হোসেন (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতর ছেলে মোঃ সাকিব জামান, আমার বাবা পেশায় একজন নির্মাণ শ্রমিক দুপুরের দিকে কামরাঙ্গীরচরের নুরবাগ পুরাতন ফারিগলি এলাকা নির্মাণাধীন একটি ভবনে দোতলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার আব্দুল বারেকের সন্তান। বর্তমানে,কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুশইন ঠেকাতে সীমান্তবর্তী জলজ এলাকায় কঠোর নজরদারিতে কোস্ট গার্ড

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন

সংরক্ষিত নারী আসন,আওয়ামী লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

রাজধানী পৃথক ঘটনায় বাসায় ঝুলছিল দুই যুবকের মরদেহ।

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও ৫০০ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অনিয়ম-জালিয়াতি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়তে হলো পুতুলকে

যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও

দক্ষিণ লেবাননে ইসরায়েলি আরও ৪ সেনা নিহত

জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল

‎সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রীর মৃত্যু