টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 1 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান লেকের পানিতে ঝাঁপিয়ে পড়ে এক যুবকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 1, 2025 11:12 am

রাজধানী গুলশান লেকে পানিতে ঝাঁপ দিয়ে মোঃ জালাল (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত ওই যুবক এসি কোম্পানি চাকরি করতো।

রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টা ২০ মিনিটে সময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গুলশান থানা উপ-পরিদর্শক(এসআই)মোঃ রুহুল আমিন জানান,গতরাতে কমিউনিটি পুলিশে মাধ্যমে গুলশান লেকে চার যুবকের ঝাঁপ দেওয়ার খবর পাই। তাদের মধ্যে দুই জন সাঁতরে লেক পার হয়ে পালিয়ে যায়।একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।পরে জালালকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,এই ঘটনায় আটক এক জনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত সাড়ে ১০টার দিকে খবর পাওয়া যায়,লেকের ধারে ১৫-২০জন যুবক দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছে।আমরা ঘটনাস্থলে পৌঁছালে কাউকেই খুঁজে পাওয়া যায়নি।নিহত মহাখালীর সাততলা বস্তিতে থাকতো। সে একটি এসি কোম্পানিতে কাজ করতেন।তবে বর্তমানে তেমন কোনও কাজ করে না।

পথচারী সঞ্জিত বালা জানান, রাতে আমরা ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখতে পাই লেকের মধ‍্যে এক যুবক হাবুডুবু খাচ্ছে।পরে তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় আমরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
মাদকবিরোধী অভিযান

সেনাবাহিনী ও র‌্যাব-২ এর মাদকবিরোধী যৌথ অভিযান গ্রেফতার ১২ জন

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ব্যক্তিগত বিমানে সৌদি ত্যাগ করলেন রোনালদো

ইনসানিয়াত বিপ্লব কোনো একক ধর্ম বা গোষ্ঠীর সংগঠন নয় ‘আল্লামা ইমাম হায়াত,

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড

শিক্ষার্থীর মৃত্যু

গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড

দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

ককটেল বিস্ফোরণে ২ জন নিহত: ঘটনায় জড়িত জেলা যুবলীগ নেতা শরিফ উদ্দিন গ্রেফতার

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ২৭

রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ এলাকা হতে ৪২০ (চারশত বিশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার