টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 18 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবেদক
টুডে সময় সংবাদ ডেক্স নিউজ
August 18, 2026 3:07 pm
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘টুডে সময় সংবাদ’ নিউজ পোর্টালে সানাউল্লাহ এয়ার ট্রাভেল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এয়ার ট্রাভেলস এর মালিক মাওলানা মো. সানাউল্লাহ। তিনি বলেন, আমাকে নিয়ে ও আমার প্রতিষ্ঠানের ব্যাপারে যেসব তথ্য দিয়ে নিউজ প্রকাশিত করা হয়েছে সেসব তথ্য মিথ্যা ও বানোয়াট। আমাকে হেয় করার জন্য একটি মহল ওই প্রতিবেদকের কাছে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদটি প্রকাশিত করেন । আমার মান সম্মান হেয় করার জন্য ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশিত করা হয়েছে । প্রকাশিত সংবাদে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দৈনিক প্রথমবেলাসহ কয়েকটি নিউজ পোর্টালে ‘টুডে সময় সংবাদ’ ও সংশ্লিষ্ট সংবাদকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, চাঁদাবাজি ও হুমকির মতো গুরুতর অভিযোগ উল্লেখ করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে। তার জন্য আমি টুডে -সময় সংবাদ এর কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থী । আমার কাছে প্রতিবেদক কোন টাকা-পয়সা চাই নাই । এ ব্যাপারে তীব্র – নিন্দা,ও প্রতিবাদ জানাচ্ছে টুডে সময় সংবাদ কর্তৃপক্ষ।

প্রথমবেলার প্রকাশিত প্রতিবেদনে টুডে সময় সংবাদকে ঘিরে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, সেগুলো অসত্য, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপিত বলে আমি মনে করি। বিশেষ করে ‘চাঁদা দাবি’, ‘হুমকি’ কিংবা সংবাদ প্রকাশের আড়ালে কোনো অনৈতিক উদ্দেশ্যের যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তার সঙ্গে টুডে সময় সংবাদ কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।
টুডে সময় সংবাদ সবসময় তথ্য, নথি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং প্রাপ্ত যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের নীতিতে বিশ্বাসী। মাওলানা সানাউল্লাহকে নিয়ে টুডে সময় সংবাদে প্রকাশিত প্রতিবেদনও সংশ্লিষ্ট তথ্য ও প্রাপ্ত উপাত্তের ভিত্তিতেই প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবেদনের কোনো বক্তব্য কারও ব্যক্তিগত সম্মানহানি করার উদ্দেশ্যে নয়; বরং জনস্বার্থে প্রাপ্ত তথ্য পাঠকের সামনে তুলে ধরাই ছিল আমাদের উদ্দেশ্য।

কোনো সংবাদে কারও বক্তব্য, অভিযোগ বা তথ্য তুলে ধরা হলে সেটিকে সরাসরি ‘চাঁদাবাজি’ বা ‘হুমকি’ হিসেবে আখ্যায়িত করা সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। টুডে সময় সংবাদ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাতে চায়—সংবাদ প্রকাশের বিনিময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, অর্থনৈতিক সুবিধা গ্রহণ কিংবা হুমকি প্রদানের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে।
প্রথমবেলার প্রতিবেদনে টুডে সময় সংবাদের বিরুদ্ধে যেসব অভিযোগ প্রকাশ করা হয়েছে, সেগুলোর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ, নথি বা যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। ফলে এমন গুরুতর অভিযোগকে সংবাদ হিসেবে প্রকাশ করা পাঠকের কাছে ভুল বার্তা দেওয়ার পাশাপাশি একটি সংবাদমাধ্যমের পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল।

আমরা মনে করি, কোনো সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে দ্বিমত থাকলে তার তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রতিবাদ, ব্যাখ্যা কিংবা সংশোধনের দাবি জানানোই স্বাভাবিক ও গ্রহণযোগ্য প্রক্রিয়া। কিন্তু একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘চাঁদাবাজি’ ও ‘হুমকি’র মতো গুরুতর অভিযোগ প্রমাণের যথাযথ ভিত্তি ছাড়া প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

টুডে সময় সংবাদ আবারও স্পষ্ট করছে—আমাদের প্রকাশিত সংবাদে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রমাণসহ তা জানানো হলে আমরা সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করতে প্রস্তুত। একই সঙ্গে আমাদের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা জনসম্মুখে প্রকাশের আহ্বান জানাচ্ছি। আমি মনে করি

টুডে সময় সংবাদ ভবিষ্যতেও কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের চাপের কাছে নতি স্বীকার না করে সত্য, তথ্য ও জনস্বার্থের ভিত্তিতে সংবাদ প্রকাশ করবেন বলে আশা করি।

মাওলানা মো. সানাউল্লাহ
সানাউল্লাহ এয়ার ট্রাভেলস
আশকোনা দক্ষিণ খান, ঢাকা ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, জানতে চেয়ে চিঠি ইসির কাছে ‘‘ব্রিটিশ বাংলাদেশি ফোরাম’’

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবুর বাবার জানাজায় হাজারো মানুষ

ঢাকা বার নির্বাচনে ২৩ পদের সবকটিতে জয় বিএনপির

ভূরুঙ্গামারীতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রেস ক্লাব সভাপতি আনোয়ার হোসেন আরিফ বহিষ্কার

২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারীতে থানা পুলিশ কতৃক ওপেন হাউজ ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

রাবি ছাত্রদলের সহায়তায় পরীক্ষা দিল ভর্তিচ্ছু শিক্ষার্থী

আবারও ৩ শতাংশ বাড়ল তেলের দাম

বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর

ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন আরও অর্ধশত মামলা