টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 2 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইওভারে ঢালে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরবাইক চালকের

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 2, 2025 4:27 am

রাজধানীর উত্তরা পশ্চিম জসীম উদ্দীন রোড ফ্লাইওভারের ঢালে পিকআপ ভ্যান সিএনজি ও মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক আরোহী ফুয়াদ হাসান হৃদয় (২৬) নামে এক যুবক নিহত। নিহত হোসেন গ্রুপেরে কর্মচারী।

মঙ্গলবার(০২ সেপ্টেম্বর)সকাল সাড়ে ৬টার দিকে ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোঃ রাজিব জানান, রাস্তায় পড়ে থাকা অবস্থায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি নওগাঁ সদরের খাস নওগাঁ ইসলামপুর গ্রামে
মোঃ ফাইজুর রহমানের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান,তার কাছে থাকা লাইসেন্স থেকে নাম পরিচয় জানা যায়।বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১৭

আইনের ঊর্ধ্বে আরাফাত সরকার? হামলা মামলার আসামি প্রকাশ্যে, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

গণসংবর্ধনা উপলক্ষে তিতাসে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

বীরগঞ্জে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইজিপির নির্দেশ

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে: শিক্ষামন্ত্রী

সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের ৮ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি