টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 19 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 19, 2026 5:59 pm

ভারতের কলকাতায় হোটেলে আগুন লেগে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশন জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে তারা জানতে পেরেছে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন এবং তাদের ছেলে শর্ণশিষ দত্ত নিহত হয়েছেন। এছাড়া দেবাশীষের শ্বশুর আকরাম আলীও ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দেবাশীষ দত্তের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু। তার বাড়ি ঢাকার আমিনবাজারের বেগুনবাড়িতে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া আগুনে নিহত একজন ভারতীয়র পরিচয়ও জানা গেছে। তিনি ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানে।কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানিয়েছেন, দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

দেবাশীষ দত্তের পরিবার জানিয়েছে, তার স্ত্রী আফসানা অসুস্থ ছিলেন। আফসানার চিকিৎসার জন্য গত ৩ আগস্ট তারা ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা নেন। সেখানে চিকিৎসা শেষে মাত্রই গতকাল কলকাতায় আসেন। দেশে ফেরার আগে ওই হোটেলে ওঠেন তারা। সেখানেই মর্মান্তিক মৃত্যু হলো তাদের।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আলী নেওয়াজ খৈয়াম

কুড়িগ্রামে ১০দিনে ট্রাফিক পুলিশের ১৭ লাখ টাকার বেশি জরিমানা

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

কুমিল্লায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্বার

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ ও চারা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় নতুন করে নিহত ৪

বিদ্যুৎস্পৃষ্ট

বাসায় গলায় ওরনার সঙ্গেঝুলছিল শিক্ষার্থী মরদেহ

সম্পত্তি ও বাড়ি দখলের বিরোধে ভাইকে গলা কেটে হত্যা করে বোন

ইউক্রেন যুদ্ধে নান্দাইলের মামুনের মৃত্যু, মরদেহ ফেরত চান স্বজনরা