টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 20 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন: দুপুর ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 20, 2026 8:17 am

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার (কাল) ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত দিন দুপুর ২টা থেকে সংসদ ভবনে ভোটগ্রহণ শুরু হবে। তার আগে বেলা ১২টার মধ্যে ব্যালট পেপারসহ সব নির্বাচনি সামগ্রী নিয়ে জাতীয় সংসদ ভবনে পৌঁছাবেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
‎
‎বুধবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সচিব কার্যালয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
‎
‎তিনি জানান, কমিশনের কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনি প্রয়োজনীয় সরঞ্জামসহ জাতীয় সংসদ ভবনে উপস্থিত হবেন। এ ছাড়া ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পরবর্তীতে সংসদ ভবনে যোগ দেবেন।
‎
‎ইসি সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের দিন আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ইসি সচিবের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা হবেন।
‎
‎এর আগে, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর গত ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
‎
‎এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারণ হবে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

মাদক কারবারীতে গুলিতে আহত আরেক শীর্ষ মাদক কারবারি নিহত

রাজবাড়ী গোয়ালন্দে ব্যবসায়ী সহ  কুপিয়ে মারাত্মক জখম ২

বড় মগবাজার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

পায়ে মাড়ানো খামিরে তৈরি হচ্ছে ভেজাল সেমাই ৩ লাখ টাকা জরিমানা

লালবাগ শহীদ নগর এলাকার দুর্বৃত্তের গুলিতে এক যুবক গুরুতর আহত

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা বার নির্বাচনে ২৩ পদের সবকটিতে জয় বিএনপির

নওগাঁ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার টিম গ্রেফতার

সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: অভিযোগ ইরানের