টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 21 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা

প্রতিবেদক
এ কে পলাশ
August 21, 2026 2:08 pm

মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫১৭ পিস ইয়াবা ও ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত ৪৪টি অভিযানে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীসহ মোট ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কুমিল্লা জেলার সব থানার উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিক-নির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধারের পাশাপাশি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধ, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ

স্ত্রী দীপু মনিকে দেখতে হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে তৌফীক নওয়াজ

ন্যায়বিচারই শেষ কথা: প্রধানমন্ত্রী

নানিয়ারচরে সেনাবাহিনী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ গাছের চারা বিতরণ

অপরাধনামায় আবারো আলোচনায় ফায়ার সার্ভিস মহাপরিচালকের ক্যাশিয়ার রেজায়ে রাব্বি!

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

ঢামেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র ‘আইসিইউ’ তে গণঅধিকার পরিষদের সভা-পতি নুরুল হক নুর

পারিবারিক আয় বৃদ্ধিতে নগদ অর্থ সহায়তা প্রদান

প্রয়োজনে তৃতীয়বারও’ ইরানে হামলা চালানো হবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী