টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 21 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত, বাবা আহত

প্রতিবেদক
দিনাজপুর প্রতিনিধি
August 21, 2026 4:33 pm

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. শম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুসাইফা আক্তার (১২)।

স্থানীয়রা জানান, শম্পা বেগম, তার মেয়ে নুসাইফা আক্তার ও নুসাইফার বাবা মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের বাগানবাড়ি এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় মেয়েটির বাবা আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয় এবং একজন আহত হন।’ এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা­-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্সের কক্ষ বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায়ের ও রোগীর স্বজনদের হয়রানি অভিযোগে

অবশেষে উঠে এল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের রুদ্ধশ্বাস অভিযানের গল্প

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে তিন বাসে আগুন

আমি কোন দলের প্রার্থী নই,আমি আপনাদের প্রার্থীঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

কামরাঙ্গীরচরে সাংবাদিকের খোয়া গেল ৪টি স্মার্ট ফোন

বাংলাদেশ আজ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড ৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে