টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 22 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাসানটেক, করাইল ও সাততলা বস্তির প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 22, 2026 11:13 pm

ঢাকা, ২২ আগস্ট ২০২৬: রাজধানীর ভাসানটেক, করাইল ও সাততলা বস্তি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি শনাক্তকরণ ও অপারেশন-সংক্রান্ত সেবা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান, ভাইস প্রেসিডেন্ট, জিয়াউর রহমান ফাউন্ডেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার; জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, অর্থোপেডিক সার্জন অধ্যাপক শাহ মুহাম্মদ আমান উল্লাহ; ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) প্রকৌশলী মো: মাহবুব আলম; পরিচালক (প্রোগ্রাম) কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু ;পরিচালক প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, আজীবন সদস্য রেজাউর রহমান চৌধুরী সুমন , ডা. সাঈদ মেহেবুব কাদির এবং সোহেল আহমেদসহ সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কর্মসূচিতে ভাসানটেক, করাইল ও সাততলা বস্তি এলাকার প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও চশমা সরবরাহের পাশাপাশি ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।

ডা. জুবাইদা রহমানের উদ্বোধন ও উপস্থিতি কর্মসূচিতে অংশগ্রহণকারী রোগী, চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।

আয়োজকরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে নিম্নআয়ের মানুষের একটি বড় অংশ সময়মতো প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা গ্রহণ করতে পারেন না। বিশেষ করে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো মানুষ যেন প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এই মানবিক দায়বদ্ধতা থেকেই কর্মসূচিটির আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে চিকিৎসাসেবা গ্রহণকারী রোগী ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী

স্ত্রীর মামলায় আশাশুনির সাবেক এসি ল্যান্ড বিজয় জোয়ার্দ্দার কারাগারে

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান

সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

ঢামেকের চিকিৎসক-নার্সদের যাতায়াতে চালু হলো বিআরটিসির দ্বিতল বাস

ভূমি সেবায় নাগরিকদের তথ্য সুরক্ষায় নতুন নির্দেশিকা জারি

‎সাভারের হেমায়েতপুরে গাঁজা ব্যবসায়ী জনতার হাতে আটক: এমপির নির্দেশে পরিচালিত অভিযান

কুমিল্লা-৬ এ হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে বিশাল মশাল মিছিল

রাজধানীর মোহাম্মদপুর স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার