টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 23, 2026 11:46 am

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের এই সতর্কবার্তার কারণে উপকূলীয় এলাকায় সামুদ্রিক কার্যক্রমে সতর্কতা বাড়ানোর পাশাপাশি মাছ ধরার নৌযানগুলোর নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

লঘুচাপটি আরও শক্তিশালী হয় কি না এবং এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার মাত্রা কতটা বাড়ে, তা পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদফতর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনা,আজ রাতে পাকিস্তানে পৌঁছাতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন পরিকল্পনায় ইরান

দেশে হামের উপসর্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল ২৪ ঘন্টায়  ৫ শিশুর মৃত্যু,১১০ দিনে মৃত্যু বেড়ে ৭২৯,আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৯৬১

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা সৌজন্য সাক্ষাৎ

শুক্রবারও বসবে সংসদ অধিবেশন: চিফ হুইপ

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাজবাড়ীতে ইফার ১১০জন শিক্ষার্থীকে কোরআন ছবক

ঘন কুয়াশায় পদ্মার চরে আটকা পড়ল লঞ্চের শতাধিক যাত্রী

দেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১২ শিশুর, মৃত্যু ছাড়াল ৪৫০

মোহাম্মদপুর ১২ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি রমজান গ্রেফতার