টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 3 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামের উপসর্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল ২৪ ঘন্টায়  ৫ শিশুর মৃত্যু,১১০ দিনে মৃত্যু বেড়ে ৭২৯,আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৯৬১

প্রতিবেদক
এস এম দেলোয়ার হোসেন
July 3, 2026 7:34 pm

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ও আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমেই বাড়ছে। এতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৭ শিশু।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাম ও হামের উপসর্গ নির্মূলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিয়মিত সেবা দিচ্ছেন।

শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়া ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৬৩৬ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরও ১৩৯ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৯৬৮ শিশু।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে। এর মধ্যে পরীক্ষাগারে ১২ হাজার ৪২৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৭ হাজার ২৬২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৩ হাজার ৫৪৩ শিশু।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এ রোগের জটিলতা বেশি দেখা দেওয়ায় উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন ও জনসম্পৃক্ততায় জোর: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে এমপি ড. কেরামত আলীর দিনব্যাপী গণসংযোগ

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

নাসিরনগরে মসজিদের তহবিল থেকে  কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬

বংশালে আলুবাজার একটি বাসায় ঝুলছিল এক যুবকের মরদেহ

খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

রাজধানীতে গলায় ফাঁসি দিয়ে গৃহবধূ আত্মহত্যা

অর্থ আত্মসাতে এসি সোহেল কারাগারে

রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে আবাসিক হোটেলের টিকেট বিক্রেতা ও ছিনতাইকারী গ্রেফতার

পবিত্র রমজান মাসে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে সিএনজি ও ফিলিং বন্ধ