টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 29 March 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকে মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
March 29, 2025 5:24 am
পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

ঢাকার নবাবগঞ্জ থানাধীন বেনুখালি বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবু ব্যাপারী (৩২) নামের এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার(২৮ মার্চ)রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতে মামাতো ভাই মোঃ ইমন জানান,রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ঢাকা‌ নবাবগঞ্জ বেনুখালি বাজার সংলগ্নএলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাই পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, নিহতের নিজের বাড়ি ঢাকার নবাবগঞ্জের আগলা এলাকার দুলাল বেপারী সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

চান্দগাঁও মধ্যম মোহরা মা মগধেশ্বরী মন্দিরে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব

নিজ রুমে কীটনাশক বিষক্রিয়া হয়ে এক যুবকের মৃত্যু

নাসিরনগরে দুর্গোৎসবকে ঘিরে শেষ মুহূর্তের রং তুলিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

সচিবালয়ে সামনে পুলিশের হামলায় আহত দের দেখতে জাতীয় নাগরিক পার্টির (NCP) নেতাকর্মী ঢামেকে

গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল: চট্টগ্রামে মহান মে দিবসের আলোচনায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি

আগামী পাঁচ বছরের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

জনতার গণপিটুনিতে ছিনতাইকারী সন্দেহে দুই যুবকের মৃত্যু

বর্তমান সরকারকে ভূতে ধরেছে: জকসু ভিপি

সাবেক মন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে আসিফের মিথ্যাচারের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল