টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 1 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দগাঁও মধ্যম মোহরা মা মগধেশ্বরী মন্দিরে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
May 1, 2026 2:13 pm

চট্টগ্রামের চান্দগাঁও মধ্যম মোহরা সার্বজনীন শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ এপ্রিল ও ১ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতি ও শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে গীতাপাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়।
উৎসবের প্রথম দিনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে গীতাপাঠ, ধর্মীয় সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করে বংশী শিল্পকলা একাডেমী। অনুষ্ঠান পরিচালনা করেন দীপঙ্কর দেবনাথ। এদিন আলোচনা সভা, গঙ্গা আহ্বান এবং মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। এতে পৌরহিত্য করেন শ্যামল চক্রবর্ত্তী এবং সহযোগিতা করেন বৈষ্ণব প্রবর রূপন চক্রবর্ত্তী। শুভ অধিবাস কীর্ত্তন পরিচালনা করেন জয় মহাপ্রভু সম্প্রদায়ের রূপন আচার্য্য ও মাখম চক্রবর্ত্তী।
দ্বিতীয় দিন ১ মে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ করা হয়। এদিন শ্রীশ্রী চণ্ডীপাঠ পরিবেশন করেন পণ্ডিত অমল চক্রবর্ত্তী এবং মায়ের পূজায় পৌরহিত্য করেন পণ্ডিত সাগর চক্রবর্ত্তী। পূজার সংকল্প গ্রহণ করেন অভি চৌধুরী (সাজু)। পরে মায়ের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্ত্তন এবং অন্নপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর হোসেন মামুন এবং চান্দগাঁও মোহরা ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন,রাজীব বিশ্বাস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উৎসব উদযাপন পরিষদের সভাপতি অধীর কুমার সরকার ও সাধারণ সম্পাদক বিকাশ চৌধুরী (বিপ্লব), রনধীর চৌধুরী সহ কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।
দুইদিনব্যাপী এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তদের সমাগমে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

দীর্ঘ লাইনে নিরাপত্তার মধ্য দিয়ে ঈদগাহে প্রবেশ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

রাজারহাট মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মালয়েশিয়া থেকে গ্রেফতার করা বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে গেল এফবিআই

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার, নারীসহ আটক-২

এআই চ্যালেঞ্জ মোকাবিলায় দুটি প্রকল্প নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নেতা সাভারে গ্রেপ্তার, ভিন্ন খাতে প্রবাহিত চেষ্টা আওয়ামী দোসরদের!

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ