টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 26 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় হাওরে বজ্রপাতে জেলে নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 26, 2026 1:46 pm

নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের সবাই কানে কম শুনতে পাচ্ছেন বলে জানা গেছে।

বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে। তার মায়ের নাম উমাতারা দাস। আহতরা হলেন একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, চারজন একটি নৌকায় করে নিয়মিত মাছ ধরতে মহিষাসুরা হাওরে যেতেন। বুধবার ভোররাতে হাওরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

নিহতের স্বজনরা জানান, রতন দাসসহ তারা নিয়মিত ওই হাওরে মাছ ধরতে যেতেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা

রাউজানের হাজারো মেধাবীর অনুপ্রেরণা, কৃতি ছাত্রী বিজয়া ভৌমিক এখন চিকিৎসক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

টেলিগ্রাফের সংবাদ নিয়ে চাঞ্চল্য পুরো ইসরায়েল দখলে নেবে তুরস্ক

কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত

আয়াতুল্লাহ খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

ভূরুঙ্গামারী সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ নবীন বরণ