টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 28 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 28, 2026 9:55 am

জাতীয় সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপনকালে পাঠ করতে গিয়ে ভুল করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে সেই ভুল ধরিয়ে দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতার এই সতর্ক দৃষ্টি ও মনোযোগের প্রশংসা করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করার সময় চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটিতে মনোনীত সদস্যদের নাম পড়তে শুরু করেন। পড়ার একপর্যায়ে নাম ও তথ্যে কিছুটা গড়মিল দেখা দেওয়ায় তিনি নিজেই থামেন এবং বলেন, ‘একটু ভুল হয়েছে সম্ভবত।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় তিনি সংশোধন করে আবার নাম পড়তে গেলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে কথা বলার জন্য মাইক্রোফোন দেওয়া হয়। তিনি বলেন, ‘এখানে হাফিজ উদ্দিন বলেছেন তো উনি। আমার মনে হয়, হাফিজ ইব্রাহিম বলতে গিয়ে হাফিজ উদ্দিন বললেন কিনা।’

বিরোধীদলীয় নেতার এই বক্তব্যের পর চিফ হুইপ নূরুল ইসলাম ভুল স্বীকার করে বলেন, ‘এখানে ভুল হতে পারে। পাঁচ নম্বরে আছে—জনাব মো. হাফিজ ইব্রাহিম, ১১৬ ভোলা-২—সদস্য। এছাড়া বাকি সকলের নাম সব ঠিকই আছে। হাফিজ ইব্রাহিম আমি আগে একবার বলেছিলাম। ভুল সংশোধন করতে গিয়ে ভুল করেছি।’

চিফ হুইপের এই স্বীকারোক্তির পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আর সেই ভুলটাই আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা ধরিয়ে দিয়েছেন। তার মানে তিনি প্রতি মুহূর্তে শোনেন মনোযোগ সহকারে।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

“জ্বালানি সংকটে দীর্ঘ লাইন ভাঙার ডিজিটাল সমাধান—একটি স্মার্ট নীতিমালার প্রস্তাব”

যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার, গ্রেপ্তার-১

তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী

বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একই পরিবারে বাবা মা ভর্তি ছেলের মৃত্যু

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় ৭ নারী-শিশুকে উদ্ধার

আওয়ামী লীগ আমলে ডিবি ও ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে হাইকোর্টে রিট