টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 29 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক-দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই, ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া দিতে চাই : আইনমন্ত্রী

প্রতিবেদক
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
August 29, 2026 9:42 am

“আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা মাদকের বিরুদ্ধে কথা বলছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, তোলাবাজির বিরুদ্ধে কথা বলছি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি। আমরা উন্নয়নের কথা বলছি। আমরা ঘরে ঘরে এই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় ‘আগামীর শৈলকুপা’ নামের সামাজিক সংগঠনের আয়োজনে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের (আন্তঃইউনিয়ন) ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, আসুন আমরা বদলে যাই, বদলে দিই। নিজে বদলাই, সমাজকে বদলে দিই।

তিনি বলেন, শৈলকুপার বারইপাড়া গ্রামে সরকারি জলাশয় ও ক্যানালের পাশে থাকা জলাশয়ে ব্যক্তিগত উদ্যোগে মাছ ছাড়া হচ্ছে। এ মাছ গ্রামের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। তবে দুটি শর্ত মেনে চলতে হবে—জাল দিয়ে কেউ মাছ ধরতে পারবেন না এবং ব্যবসায়িক উদ্দেশে মাছ ধরা যাবে না। গ্রামের বাসিন্দারা সারা বছর বর্শি কিংবা হাত দিয়ে মাছ ধরে নিজেদের খাবারের জন্য ব্যবহার করতে পারবেন।

এ ধরনের উদ্যোগ প্রতিটি গ্রামে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি গ্রামেরই কোনো না কোনো মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছেন। তাদের সঙ্গে যোগাযোগ করে গ্রামের সরকারি পতিত জলাশয়ে মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। বছরে সবাই মিলে ১০ হাজার টাকা সংগ্রহ করেও একটি গ্রামের জলাশয়ে মাছ ছাড়া সম্ভব। সেই মাছ বছর শেষে গ্রামের মানুষই উপভোগ করবেন।

আইনমন্ত্রী আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে বলেছিলাম, ‘শৈলকুপা’ সবার জন্য উন্মুক্ত। আমরা সেই পথ ধরে হাঁটছি। আমাদের সঙ্গে থাকেন, পাশে থাকেন। আমরা যদি অন্যায় করি, ভুল পথে যাই—আমাদের ভুল ধরিয়ে দেন। আপনারা সঠিকভাবে ভুল ধরিয়ে দিলে আমরা সেই ভুল সংশোধন করব। আর সেই ভুল সংশোধনের পথে আপনারা অতন্দ্র প্রহরীর মতো পাশে থাক�

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

মহেশপুরে ‘দৈনিক ইনসাফের চোখ’-এর প্রতিনিধিদের মাঝে কার্ড বিতরণ অনুষ্ঠিত

পাকিস্তান দূতাবাসের সামনে থেকে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার

মহাখালী পেট্রোল পাম্পে আগুন দগ্ধ এক

মালয়েশিয়া থেকে গ্রেফতার করা বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে গেল এফবিআই

স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারী কনসাল নিযুক্ত ড.ওয়ালী তছর উদ্দিন এমবিই

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ দফায় ২,৩৪০ বস্তা সার জব্দ, কারাদণ্ড ২ জনের

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

মিরপুরে যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, ‘চিকিৎসাধীন’ গৃহবধূর মৃত্যু