টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 30 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, সেই ছিনতাইকারীদের ভিডিও প্রকাশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 30, 2026 8:50 am

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ব্যাগ ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহত হওয়ার ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীর সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তার উল্টো দিক থেকে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে রিকশার পেছন থেকে রনজিনা পারভীনের ব্যাগ টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট থাকলেও পেছনে বসা ছিনতাইকারীর মাথায় হেলমেট ছিল না। ব্যাগের টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি।

জানা গেছে, শুক্রবার রাতে চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশাযোগে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। তাদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা গ্রেফতার

রাউজান আর্ট স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাতার এনার্জির তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের শান্তি প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প, কী আছে সেই ১৪ দফায়

যুদ্ধ বাড়ালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘পুরো অঞ্চল দোজখে পরিণত হবে’: ইরান

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

প্রাইভেট কার দুর্ঘটনা: প্রাইভেট কারের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

ওমানে ড্রোন হামলায় ২ প্রবাসী শ্রমিক নিহত

নাসিরনগরে ফেসবুক আইডি খোলা নিয়ে বিভ্রান্তির অভিযোগে থানায় জিডি

টাকার হিসাব নিয়ে কেয়ারটেকা রফিকুলের সঙ্গে ঝগড়া হয় প্রবাসী মনিরের,‘স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, সম্পদের লোভেই খুন!