টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 22 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 22, 2025 2:55 pm

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। রাজধানীর উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, নিরাপত্তার জন্য সাবেক সিইসিকে হেফাজতে নেওয়া হয়েছে। মো. মহিদুল ইসলাম বলেন, ‘মামলা দেখে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ এর আগে, গত তিন সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং কর্মকর্তাদের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করে বিএনপি। তার আগে সকালে সাবেক তিন সিইসি, ইসিসহ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন করে বিএনপি। এরপর, শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়।

মামলায় কে এম নুরুল হুদা ছাড়াও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কাজী হাবিবুল আউয়ালসহ ১৯ জনকে আসামি করা হয়েছে । সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচনে জড়িত সাবেক সিইসি, কমিশনার ও ইসি সচিবদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।কে এম নুরুল হুদা বাংলাদেশের ১২তম প্রধান নির্বাচন কমিশনার। তিনি ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। তার সময়ে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদে ব্যাপক কারচুপির অভিযোগ আছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে তেল মজুদ করে বেশি দামে বিক্রি

কমলাপুর রেলস্টেশনে ছুরিকাঘাতে এক নারী খুন আটক ১

ডাবুয়া খয়রাতিপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

শিক্ষার্থীর মৃত্যু

আবাসিক হোটেল থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

ফ্যাসিবাদের যাঁতাকলে ভঙ্গুর দেশ এবার পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকারে মিললো ১০০ কেজি গাঁজা, চালক পলাতক

সরকারি জমিতে অবৈধ বালু মজুদে জরিমানা, যন্ত্রাংশ জব্দ

কনস্টেবলের স্বপ্ন ছুঁয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম বাচ্চু