টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 1 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
রেজাউল হক
September 1, 2026 10:31 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ২০২৬ইং দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার জন্য কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বিএনপির রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের কল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হবে। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, সহ
ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মায়েদের হাতেই শিশুর পুষ্টি, শিগগিরই শুরু রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

নাসিরনগর সরকারি কলেজে অনার্স কোর্স চালুর অনুমোদনে প্রশংসায় ভাসছেন এমপি এম এ হান্নান

পাম্পেটেংকি পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরনে আগুনের ঘটনায় ৭জন দগ্ধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরুর প্রবল সম্ভাবনা: ইরান

স্কটল্যান্ডের প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমএসপি সংসদীয় মেয়াদ শেষে প্রতিনিধিত্ব ও জনসেবা নিয়ে ভাবনা প্রকাশ

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়াকে হত্যার অভিযোগে মানববন্ধন

রাজধানীর উত্তরায় কর অঞ্চল -৯, কর দাতাদের হয়রানী- অবৈধভাবে অঢেল সম্পদের মালিক মাস্টার মাইন্ড ছাত্রলীগের ক্যাডার নীল কমল

নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা