টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 28, 2026 2:47 pm

দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে গত ২৩ এপ্রিল ভালো মানের সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। সেই দাম কমানোর পাঁচ দিন পর ফের সোনার দাম কমানোর ঘোষণা দিল বাজুস।

আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় বিক্রি হবে। অন্যান্য মানের সোনার নতুন দাম নিচে দেওয়া হলো:

সোনার মান ভরিপ্রতি হ্রাস (টাকা) নতুন নির্ধারিত দাম (টাকা)
২২ ক্যারেট ২,২১৬ ২,৪৪,৭১১
২১ ক্যারেট ২,০৯৯ ২,৩৩,৫৭২
১৮ ক্যারেট ১,৮০৭ ২,০০,২১৩
সনাতন পদ্ধতি ১,৪৫৮ ১,৬৩,০৬৩
উল্লেখ্য, গত ১৫ এপ্রিলও সোনার দাম কমানো হয়েছিল। সেই সময় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নির্ধারণ করা হয়েছিল, যা আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।

সোনার পাশাপাশি রুপার দামেও কিছুটা স্বস্তি এসেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৪ টাকা কমিয়ে ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করেছে বাজুস।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান

বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

কামরাঙ্গীরচরে লোহার ব্রিজ সংস্কার শেষে উন্মুক্ত করল ডিএসসিসি

নুরের সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক অবস্থার ধীরে ধীরে উন্নতি ঢামেকে পরিচালক

মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা

রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে: সড়কমন্ত্রী

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রার্থিতা প্রত্যাহার করেছেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন

স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম মন্ত্রী পেল বাসাইল-সখিপুর দুই উপজেলায় আনন্দ মিছিল

সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যতের বার্তা নিয়ে ডিমলায় ভূমি সেবা মেলা