টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 2 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাফেরা, ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 2, 2026 1:19 pm

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৫ লাখ ৬২ হাজার টাকার সোনার গহনাসহ দুই জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এয়ারপোর্ট এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, আটক দুই ব্যক্তি বিমানবন্দর এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের শরীর তল্লাশি করে মোট ৪৭৫ দশমিক ৬ গ্রাম (৪০ দশমিক ৭৮ ভরি) সোনার গহনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সব সোনার গহনা ২১ ক্যারেটের। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে এসব সোনার গহনা বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সক্রিয় রয়েছে। সোনা ও মাদক চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড

ভূরুঙ্গামারীতে প্রধান সড়কের মাঝখানে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে বিদ্যুতের খুঁটি

দেশের ইতিহাসে বেস্ট ইলেকশন হবে: কুমিল্লায় প্রেস সচিব শফিকুল আলম

ওমরাহ এজেন্সির নিবন্ধনে সৌদি আরবের ৬ শর্ত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের হামলায় ভারতীয় শ্রমিক নিহত

মিরপুর বিআরটিএ তে ম্যাজিস্ট্রেটের অধীনে আনসার সদস্যরা তিন দালালকে আটক করেছে

গতো এক বছরে চট্টগ্রাম নগরীতে সড়কে ‘প্রাণহানি, ১৩৭ জনের

নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ

রাজধানীতে আবারো ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ