টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 2 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় রোগীর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 2, 2026 1:23 pm

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনার পর নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

মঙ্গলবার রাত ১১টার পর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রাত ১২টা থেকে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকেরা।ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে—এমন অভিযোগ তুলে রোগীর স্বজন ও ১০ থেকে ১৫ জন বহিরাগত তাদের ওপর হামলা চালান। এতে ছয়জন ইন্টার্ন চিকিৎসক আহত হন। তাঁদের মধ্যে তিনজনের হাতের হাড় ভেঙেছে বলেও দাবি করেছেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে রোগীর স্বজনদের অভিযোগ, একজন ইন্টার্ন চিকিৎসক ভুল ইনজেকশন দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলে প্রথমে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।

স্বজনদের আরও অভিযোগ, সংঘর্ষের পর ইন্টার্ন চিকিৎসকেরা তাদের সঙ্গে থাকা ছয়জনকে মারধর করে হাসপাতালের ভেতরে কয়েক ঘণ্টা আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে চারজন মহানগর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতা। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন ইন্টার্ন চিকিৎসকেরা পুলিশকে জানান, ভুল চিকিৎসার অভিযোগ তুলে বহিরাগতরা তাদের ওপর হামলা চালিয়েছেন।

ওসি বলেন, হাসপাতালে পৌঁছানোর প্রায় দুই ঘণ্টা পর পুলিশ হাসপাতালের ভেতর থেকে ছয়জনকে উদ্ধার করে। তাদের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। বাকি দুজনকে থানায় নেওয়া হয়েছে।

0c1a12f9-c3ff-4827-8ecf-9047072617b2

ইন্টার্ন চিকিৎসকেরা জানান, সদর উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক (৫৫) নামের এক ব্যক্তিকে মঙ্গলবার সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় শজিমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে কর্মরত ইন্টার্ন চিকিৎসকেরা তাকে চিকিৎসা দেন। রাত ১০টার পর তিনি মারা যান।

এরপর ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে—এমন অভিযোগ তুলে রোগীর স্বজন ও বহিরাগতরা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালান বলে দাবি চিকিৎসকদের। কয়েক দফা মারধরের ঘটনায় ছয়জন ইন্টার্ন চিকিৎসক আহত হন।

ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা।

এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারাই হামলার শিকার হয়েছেন। তাদের সঙ্গে থাকা ছয়জনকে মারধর করে হাসপাতালে আটকে রাখা হয়েছিল।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। যেকোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কদমতলীর তুষার ধারা সাদ্দাম মার্কেট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান

৮ ঘন্টার ব্যবধানে ২ নিরাপত্তা কর্মী জাতীয় বার্নে চিকিৎসাধীন মৃত্যু

বরিশাল জেলার ধর্ষণ মামলার আসামি সোহেল হাওলাদার গ্রেপ্তার

হিজবুল্লাহর হামলায় প্রাণ গেল ইসরায়েলি কমান্ডারের, ভেস্তে গেল বিয়ের অনুষ্ঠান

মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে স্লিপার বাসের ধাক্কায় নিহত-১

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ দালাল ও প্রতারক চক্রের সদস্য আটক

প্রস্তুত জাতীয় ঈদগাহ, একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন ৩৫ হাজার মুসুল্লি, শামিল হবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী