টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 2 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের নামাজে উদ্বুদ্ধ করতে শিক্ষা কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ, মিলবে পুরস্কার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 2, 2026 1:48 pm

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক। শিক্ষার্থীদের নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে বিশেষ এক পর্যবেক্ষণ ও পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তার স্বাক্ষরিত এক প্রাতিষ্ঠানিক নোটিশে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​নোটিশের নির্দেশনায় বলা হয়, আগামী ২-৩ দিনের মধ্যে উপজেলার সব স্কুল ও মাদ্রাসায় প্রতিদিনের নামাজ ট্র্যাকিং কার্যক্রম শুরু হবে। প্রতিদিনের প্রথম ধর্মীয় ক্লাসে শিক্ষক বা সহকারী মৌলভীগণ শিক্ষার্থীদের কাছ থেকে আগের দিনের নামাজ আদায়ের তথ্য সংগ্রহ করে নির্ধারিত রেজিস্ট্রারে লিপিবদ্ধ করবেন।

মাস শেষে প্রতিটি প্রতিষ্ঠান এ-সংক্রান্ত একীভূত প্রতিবেদন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দাখিল করবে। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা অফিসের পক্ষ থেকে নিয়মিত ও বেশি ওয়াক্ত নামাজ আদায়কারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুরস্কার প্রদানের ঘোষণাও দেওয়া হয়েছে।

​নোটিশে ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে ইহকালে শান্তি ও পরকালে মুক্তির জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানানো হয়। একই সাথে কেয়ামতের দিন প্রথম নামাজের হিসাব নেওয়া-সংক্রান্ত হাদিসের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায়ের তাগিদ দেওয়া হয়।

​উদ্যোগটির বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৎ, নীতিবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নামাজ আদায়ের এই নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জীবন সুশৃঙ্খল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : আইজিপি

বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে কুমিল্লায় যুবক নিহত

সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু : তানিয়া ইয়াসমিনের মাধ্যমে আর্থিক সহায়তা

শিশু ধর্ষণের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গোলাম মোস্তফা গ্রেপ্তার

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবি ও সিরাতুন্নবি শান্তিপূর্ণভাবে পালনে এম পি হান্নান এর হস্তক্ষেপ

সাভারে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বীরগঞ্জে দক্ষিণ রঘুনাথপুর দুর্গাপূজা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

শরীরের বিভিন্ন ক্ষতস্থান পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে ঢামেক পরিচালক

জনগণ পাশে থাকলে কোনো বাধাই থামাতে পারবে না বিএনপিকে: প্রধানমন্ত্রী

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন রেশন সুবিধা!