সাভারের ইমান্দিপুর প্রাইমারি স্কুলের পাশের এলাকায় গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবার ও দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা–১৯ (সাভার ও আশুলিয়া) আসনের এমপি প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
আজ সকালে তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকান মালিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন সাভার পৌরসভার মহিলা দলের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জয়েন্ট সেক্রেটারি তানিয়া ইয়াসমিন।
এ সময় তানিয়া ইয়াসমিন বলেন, “অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর কষ্ট আমরা গভীরভাবে অনুভব করছি। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমপি প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষ থেকে এই সহায়তা তাদের ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সহায়ক হবে বলে আমরা আশা করি।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক রাজনীতির অংশ হিসেবে এ ধরনের সহযোগিতা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকান মালিকরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুঃসময়ে পাশে দাঁড়ানো এই সহযোগিতা তাদের নতুন করে বাঁচার শক্তি জুগিয়েছে।
স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অসহায় মানুষের জন্য আশার আলো হয়ে ওঠে।



















