রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় একটি আবাসিক হোটেল থেকে জহিরুল ইসলাম রাকিব (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(১৭ সেপ্টেম্বর)সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ ফরহাদ আলী জানান, আমরা খবর পেয়ে গতকাল সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় রোডের আশা মনি আবাসিক হোটেলে দুই তলার ২০৬ নম্বর রুমের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি গত(১৪ সেপ্টেম্বর)দুপুরের দিকে ওই রুমে উঠেন তিনি।ওই রুমে বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।কি কারণে গলায় ফাঁস দিয়েআত্মহত্যা করেছে বিষয়টি জানার চেষ্টা চলছে। আমরা তার হাতের লেখা একটি চিরকুট পেয়েছি ওই চিরকুট লেখা ছিল ,আমার লাশটা বাড়িতে পাঠিয়ে দিয়েন আমার মায়ের কাছে।
নিহতের গ্রামের বাড়ি, শরীয়তপুর জেলার জাজিরা থানার কাজী কান্দি এলাকার মোঃ সাইদুর রহমানের সন্তান।



















