টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা নিমসার কাঁচাবাজারে টোলের নামে চাঁদাবাজি, যৌথ অভিযানে আটক-৯

প্রতিবেদক
এ কে পলাশ
February 26, 2026 5:26 pm

কুমিল্লা বুড়িচংয়ের নিমসার কাঁচাবাজারে টোল আদায়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাজার সংলগ্ন মহাসড়কে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে টাকা আদায়ের ভুয়া রশিদ বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, একটি সংঘবদ্ধ চক্র ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। উদ্ধার হওয়া রশিদ যাচাই করে জানা যায়, তারা ট্রাক প্রতি ১ হাজার ৭০০ টাকা, লেগুনাপ্রতি ১ হাজার ৫০০ টাকা, ছোট গাড়ি প্রতি ১ হাজার টাকা এবং অটোরিকশা প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কুমিল্লা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, “কুমিল্লায় কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।”
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সাধারণ সম্পাদক ডালিম

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক কয়েদির মৃত্যু

তিতাসে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য তিন সুখবর

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলের কালিহাতী মিষ্টির কেজিতে ওজন কম হওয়ায় ৪ দোকান মালিককে জরিমানা

জঙ্গল সলিমপুরকে আর সন্ত্রাসীদের হাতে যাবে না:স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা