টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 3 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

প্রতিবেদক
কক্সবাজার প্রতিনিধি
September 3, 2026 1:29 pm

কক্সবাজারের বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে জেলার নাজিরারটেক উপকূলের কাছে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।নিহত জেলেরা হলেন মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, মহেশখালীর কুতুবজোম এলাকার বাসিন্দা ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোররাতে নাজিরারটেক উপকূলের কাছে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

দুর্ঘটনার পর আশপাশে থাকা জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তবে নুরুল আলম ও মুহিব উল্লাহর সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান বলেন, ভোর তিনটার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। কয়েকজন জেলে নিরাপদে উঠতে পারলেও চারজন নিখোঁজ ছিলেন। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মেডিকেলে এনএসআই ও পুলিশের যৌথ অভিযান ওষুধ কোম্পানি সহ দালাল চক্রের ৬০জন আটক

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

নতুন দায়িত্ব পেলেন চৌধুরী আশিক মাহমুদ

ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সকল তথ্য রেকর্ড থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

পাঁচ দাবিতে আগামীকাল থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

কুসিকের অভিযান, এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা

ডাকাত চক্র

রাজধানীর মোহাম্মদপুরের ডাকাত চক্রের তিন সদস্য গ্রেফতার

এসএসসির পৌনে ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর

ভোগডোমা আশ্রয়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল

নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী