টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সকল তথ্য রেকর্ড থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 18, 2026 5:49 pm

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞান সম্মত ডিজিটাল কার্ড, যার মাধ্যমে আপনার শরীরের জীন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন সমস্ত রেকর্ড থাকবে। দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না, কার্ড দেখেই ডাক্তার বুঝতে পারবেন আপনার সমস্যার কথা। বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি তা বাস্তবায়ন শুরু করেছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। পর্যায়ক্রমে প্রতি মাসেই আমরা সারা বাংলাদেশে এই কার্ড বিতরণ করব। কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সমদয় সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। এছাড়া আগামী মাসের ভিতরে আপনাদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এভাবে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে সজাগ দৃষ্টি রেখে কাজ শুরু করছি। যাতে করে জনগণের উপকার হয়। আপনারা যেই ভোট দিয়েছেন তার বিনিময়ে এই দুনিয়ায় যেন কিছু কল্যাণ দিয়ে যেতে পারি, সেই চেষ্টাই আমরা করছি, যেন আপনারা বুঝেন ভোট দিয়ে যাদের এমপি বানিয়েছেন তারা আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের খোঁজখবর রাখাসহ আমাদের জবাবদিহিতাও আছে। এই সরকার একটি দায়বদ্ধ সরকার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গত সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি। তবুও এর মধ্যে প্রত্যেক ইউনিয়নের মসজিদ, মন্দির, গোরস্তানের জন্য আমরা ৩০ লাখ টাকা করে বরাদ্দ করেছি। আমরা মানুষের জন্য কাজ করা শুরু করেছি। আপনারা সহযোগিতা করলে আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র নেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

প্রাথমিকে শিগগিরই ৬০ হাজার শিক্ষক নিয়োগ দিবে সরকার: শিক্ষামন্ত্রী

মহাপরিচালকের দরবার,‘শৃঙ্খলা ও সেবার মান’ সমুন্নত রাখার আহ্বান

চিকিৎসা ব্যয় কমাতে রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডা. বিটু

৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনামুক্ত করবে ইরাক

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

অভিনব কৌশলে এবার গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ