টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 4 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়ের ওপর স্কচটেপে মুখ বাঁধা ম/র/দেহ উদ্ধার, পোশাক সিএনজি চালকের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 4, 2026 3:01 pm

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী থানা পুলিশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহ উদ্ধার করে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তার গায়ে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের পোশাক ছিল। মুখে সাদা টেপ লাগানো ছিল। আমরা ধারণা করছি, তাকে হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনো এক সময় মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।’

পুলিশ সূত্র জানায়, লাশ উদ্ধারের সময় নিহত ব্যক্তির পরনে নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। তার মুখ স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন সিএনজি চালক হতে পারেন। তবে তার পোশাক থেকেই এমন ধারণা করা হচ্ছে; এ পরিচয় এখনো নিশ্চিত নয়।

ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে লাশ উদ্ধারের স্থান। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশেই নিরাপত্তা ক্যামেরা রয়েছে। ফলে এমন নজরদারির মধ্যে কীভাবে একজন ব্যক্তির লাশ সেখানে নেওয়া ও ফেলে রাখা হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা আছে। আমরা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করব। এতে লাশটি কখন, কীভাবে সেখানে আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।’

বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশ বর্তমানে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার এটা আমি মনে প্রাণে বিশ্বাস করিঃ কৃষিমন্ত্রী মোঃ আমিন উর রশীদ এমপি

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকাতে হবে, ‘শাসক নয়, সেবক হতে হবে’: স্বরাষ্ট্রমন্ত্রী

হাজারীবাগে বাসার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় নিচে পড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু

প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের কেন্দ্রবিন্দু নাসিরনগর ডাকবাংলো

যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প

লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা

সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম

রাউজান পশ্চিম গুজরায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ