টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 5 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
September 5, 2026 2:06 pm

চীনের মকিতে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে বড় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে দলের হয়ে প্রথম গোল করেন কনা আক্তার। এর পর প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করেন ইমা এবং আইরিন আক্তার রিয়া। তারা দুজনেই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে জোড়া গোল করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ম্যাচের চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। এ সময় দলের পক্ষে হাল ধরেন অধিনায়ক সারিকা রিমন। তিনি চমৎকার দক্ষতায় পরপর দুটি গোল করেন। অধিনায়কের এই জোড়া গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ কালীগঞ্জে হলুদে ভেজাল

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

চট্টগ্রাম বন্দরে পৌঁছালো অকটেন ও ফার্নেস তেলবাহী দুই জাহাজ

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

নাজিমখানে ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু, আহত ২ 

মার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরান

বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেলেন ইয়ামাল

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

শিবগঞ্জের এমপি ড. মাওলানা কেরামত আলী গুরুতর অসুস্থ, দেশবাসীর নিকট দোয়া কামনা

কদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত লিফট‍ম‍্যান