টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কালীগঞ্জে হলুদে ভেজাল

প্রতিবেদক
মোঃ হামিদুজ্জামান জলিল
April 5, 2026 4:49 pm

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার শিবনগরে অবস্থিত সাইনবোর্ড বিহীন তোতা মিয়ার হলুদের গুড়া তৈরি করা মিলটি এখন অসৎ হলুদ ব্যবসায়ীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে বেশ পরিচিতি পেয়েছে। এই মিলটিতে স্থানীয় এলাকা ও বাইরে থেকে আসা হলুদ অসাধু ব্যবসায়ীরা বিপুল পরিমাণ শুকনো হলুদ গুড়া করে তাতে বুটের ডাল, আতপ চাউলের গুড়া এবং রং মেশানোর অভিযোগ উঠেছে। এ কাজের সময় তোতা মিয়া মিলটির প্রধান ফটক আটকে সাত আট জন শ্রমিকের সহায়তায় দিনে অনেক সময় রাতেও ভেজাল মেশানোর কাজ সম্পন্ন করেন। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিন হলুদে ভেজাল মেশানের কাজ বেশি হয়ে থাকে বলে স্থানীয় সূত্র মতে জানা যায়।

দীর্ঘদিন ধরে তোতা মিয়া তার হলুদের মিলে ভেজাল মেশানোর কাজ বীর দর্পে চালিয়ে গেলেও প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, তোতা মিয়া সবকিছু ম্যানেজ করেই হলুদে ভেজাল দেয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। তার মিলে প্রস্তুতকৃত ভেজাল হলুদ স্থানীয় বাজার এবং দেশের বিভিন্ন এলাকায় ট্রাক ও পিকআপে করে বাজারজাত করা হয়। সরেজমিনে মিলটিতে যেয়ে বুট ও আতপ চাউল মেশানো অবস্থায় দেখা যায়। মিলের পেছনে বেশ কিছু আতপ চাউল ও খুদের বস্তা স্তুপ করে রাখতে দেখা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হলুদে ভেজাল মেশানোর ব্যাপারে মিলটির স্বত্বাধিকারী তোতা মিয়ার সাথে কথা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন। এসময় তিনি বলেন,শুকনা হলুদ মেশিনে ভাঙালে কমে যায়। এজন্যই পার্টিরা বলে কিছু চাউলের গুড়া মিশিয়ে দিতে,এ জন্য দেয়। হলুদ মিল তো আর আমার একটা না কালীগঞ্জে। বাকি মিলগুলোও একটু দেখেন।
কালীগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর কবির বলেন, অভিযোগ পেলে অবশ্যই ওই মিলে অভিযান চালানো হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ বলেন, খাদ্য তথা হলুদে ভেজাল মেশানো আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা অবস্থান করছে এমন হোটেলগুলো টার্গেট করা হবে: ইরান

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষের আহত ২

ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন

নাসিরনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

তেজগাঁয়ের শিল্পাঞ্চলে মিনি পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত

রাউজানে শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব