টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 5 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে মির্জা আব্বাসের সতর্ক বার্তা “আপনার সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে’’

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 5, 2026 7:52 pm

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস বলেছেন, “আপনার সব ভালো কাজগুলো কিছু খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে”। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে প্রধানমন্ত্রীর পাশে বসেই তাকে এ বিষয়ে সতর্ক করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

মির্জা আব্বাস বলেন, আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই- এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সবসময় সব জায়গা এমন হওয়া যাবে না। বহু কর্মী আছে, নেতা আছে যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না। এ সময় কখনো একাকী জিজ্ঞেস করা হলে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আরও বিস্তারিত বলবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ষড়যন্ত্রের বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইতোমধ্যে বহু প্রশংসার কাজ আপনি করেছেন। কিন্তু বাস্তব কথা হলো- আপনার সব ভালো ভালো কাজগুলো কিছু খারাপ লোকের খারাপ কথায়, খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, এই দলকে আমি অনেক ভালোবাসি। প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৮ বছরে অনেক কিছু মিস করেছি, কিন্তু কখনো এই অনুষ্ঠান মিস করিনি। সেই জায়গা থেকেই আজও এভাবে এখানে আসা। এ সময় নেতা-কর্মীদের সঠিক তথ্যগুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করার পাশাপাশি দলের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের প্রেক্ষাপট ও পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী ব্রিকসে যোগ দিতে পারছেন না

চলতি বছরের প্রথম ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত: আসক

উত্তরার এপিবিএন ডিআইজি কার্যালয়ের উপ পরিদর্শক রফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির-অপকর্মের সংবাদ প্রকাশে,সংবাদ কর্মীদের হুমকির ঘটনায় আবারো দুদক সহ প্রশাসনিক দপ্তরের অভিযোগ! 

মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রস্তুত জাতীয় ঈদগাহ, একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন ৩৫ হাজার মুসুল্লি, শামিল হবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাবিতে বজ্রপাতে দুইশিক্ষার্থী আহতঢামেকে চিকিৎসাধীন

ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে ঝুলন্ত (এনসিপি) নেত্রীর মরদেহ উদ্ধার!

মিরপুর এক নম্বর সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতি- ঘুষ বাণিজ্য ও অপকর্মের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনে ফজর, সাগর, সবুজ সিন্ডিকেটের সদস্যরা অঢেল সম্পদ গড়েছেন। সেবা গ্রহীতারা তাদের কাছে জিম্মি।

তীব্র তাপদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন

নির্বাচন আসে যায়,বাঁশের সাঁকো আর বদলায় না