টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 10 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন কনস্টেবল আটক

প্রতিবেদক
কক্সবাজার প্রতিনিধি
September 10, 2026 1:19 pm

কক্সবাজারের টেকনাফে ৫৪ হাজার ইয়াবা বড়িসহ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার ব্যবহৃত একটি মোটরসাইকেলের বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রামু সেক্টরের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটক মোহাম্মদ আলী ওরফে মুন্না সিকদার (২৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত নুরুল বশরের ছেলে। তিনি ১৬ এপিবিএনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেল সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। মোটরসাইকেল আরোহী মুন্না সিকদারের কথাবার্তায় সন্দেহ দেখা দিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

পরে তার দেখানো মতে মোটরসাইকেল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭০টি পুঁটলি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে পুঁটলিগুলো গণনা করে ৫৪ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

এ সময় তার কাছ থেকে দুটি আইফোন, নিবন্ধনবিহীন একটি পুরোনো মোটরসাইকেল এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, মুন্না সিকদার দীর্ঘদিন ধরে টেকনাফে ১৬ এপিবিএনে দায়িত্ব পালন করে আসছিলেন।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানিয়েছে, আটক ব্যক্তি, উদ্ধার হওয়া ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ সম্পর্কিত আরও

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় ৭৪তম মহান অমর একুশ

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার গাভী ও পিকআপ

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা আসামি গ্রেফতার ১, ‘আদালতে স্বীকারোক্তি,

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে নারীসহ ৮জন আহত

সিলেট বিভাগে টানা ১৪ ঘণ্টা পর পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও ১৪ জনের সাক্ষ্য গ্রহণ

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার