টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 10 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধে নান্দাইলের মামুনের মৃত্যু, মরদেহ ফেরত চান স্বজনরা

প্রতিবেদক
ময়মনসিংহ প্রতিনিধি
September 10, 2026 1:55 pm

সংসারের অভাব ঘোচাতে ব্যাংক ঋণ ও চড়া সুদে টাকা নিয়ে প্রায় আট মাস আগে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া গ্রামের আল মামুন (৩০)।

বিদেশে গিয়ে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন তিনি—এমন খবর পেয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মামুন উপজেলার খারুয়া গ্রামের মৃত আবু কাসেমের ছেলে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাশিয়ায় থাকা এক সহকর্মীর ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারে পরিবার। ফোনে জানানো হয়, ইউক্রেন যুদ্ধে তিনি নিহত হয়েছেন।

এ খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। মামুনের ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন স্ত্রী মহিমা আক্তার। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে বিদেশ যাওয়ার জন্য নেওয়া ঋণের বোঝা—সব মিলিয়ে দিশেহারা তিনি।

কান্নাজড়িত কণ্ঠে মামুনের মা রোকেয়া আক্তার বলেন, তোমরা আমার ছেলেকে এনে দাও। আমার একমাত্র সম্বলকে আমি শেষবারের মতো দেখতে চাই।

স্থানীয় খারুয়া ইউনিয়ন পরিষদের সদস্য জামাল উদ্দিন বাচ্চু জানান, ফোনে মামুনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত তার কোনো ছবি বা ভিডিও পরিবারের হাতে পৌঁছেনি। ফলে স্বজনদের মধ্যে উৎকণ্ঠাও রয়েছে।

খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে, স্বজনরা মামুনের মরদেহ দ্রুত শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। শেষবারের মতো প্রিয় মানুষটির মুখ দেখতে চান পরিবারের সদস্যরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

২৩ হাজার পুলিশ নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে দিল্লি, বন্ধ মেট্রো-বাতিল ট্রেন

নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যত: কুমিল্লায় নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম

বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে : প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত আলীর ২০ দফা ইশতেহার ঘোষনা

মুজিবনগর দিবসে সরকারি উদ্যোগে মুজিবনগরেই নেই কোনো উৎসব আয়োজন

রমনা পার্কে হাঁটাহাঁটি করার সময় লেকের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু